শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করলে মিলবে উপযুক্ত খেলোয়াড়; রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ৩:৩২ পিএম
গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করলে মিলবে উপযুক্ত খেলোয়াড়; রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭)২০২২ ফুটবল টুর্নামেন্টের শাহরাস্তি উপজেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে (২১ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমানের সঞ্চালনায় ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দিয়ে বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ভূষিত, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এম পি।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে আধুনিক জীবন চারণে শারীরিক কসরত ও ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য সুস্থ রাখার বিকল্প নেই। ফলে শিক্ষার্থীদের মাঝে লিঙ্গ বৈষম্য দূর করে সকলকে ক্রীড়াশৈলী তে অংশগ্রহণ করতে হবে।

আর সে লক্ষ্যে প্রতিটি ইউপি ও গ্রামীণ জনপদে খেলার মাঠ কে সংস্কার করে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হব, তাহলে মিলবে উপযুক্ত খেলোয়াড় । বর্তমানে এই জনপদের তরুণ সমাজ যেন ভিন্ন পথে বিপথগামী না হয়ে ক্রীড়াশৈলী প্রদর্শনে আরো মনোযোগী হয় তিনি সে আশাবাদ ব্যক্ত করেন।

Model Hospital

তিনি ব্যক্তিগত জীবন প্রসঙ্গে বলেন একসময় আমি নিজেও ফুটবল ভাল খেলতাম ওই খেলার প্রতি আমার দূর্বলতা আজও রয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, তোফায়েল আহমেদ ইরান, বিশিষ্ট ব্যবসায়ী মুকবুল আহমেদ প্রমূখ।

এছাড়া খেলোয়াড় অংশগ্রহণকারী আয়োজক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেহের কালীবাড়ি মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ও ইদিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভা একাদশ বনাম মেহের দক্ষিণ ইউনিয়ন একাদশ। উক্ত খেলাটি ট্রাইবেকারে নিষ্পত্তি হয়।

এতে মেহের দক্ষিণ ইউপি একাদশ ট্রাইবেকারে ০৩ গোল দিয়ে বিজয়ী হয়। অপরদিকে পৌরসভা একাদশ ০২ গোল হজম করে রানার্সআপ হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।