শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে নিজস্ব অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ আইনজীবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ৩:৪৩ পিএম
ফরিদগঞ্জে নিজস্ব অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ আইনজীবির

এস এম ইকবাল : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গেলেও চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামটি ছিলো বিদ্যালয়হীন। প্রথম শ্রেণির ফরিদগঞ্জ পৌরসভার এ ওয়ার্ডে সরকারি কিংবা বে-সরকারী উদ্যোগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেনি। এখানকার শিক্ষার্থীরা পাশ্ববর্তী ইউনিয়ন কিংবা দূর-দুরান্তের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করছে। এনিয়ে এখানকার গ্রামবাসীর দু:খের শেষ নেই। তবে বিদ্যালয়হীন এ গ্রামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মহৎ উদ্যোগ নিয়েছেন ঢাকা ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন। এতে বিদ্যালয়হীন পশ্চিম বড়ালী গ্রামের হাজারও শিক্ষার্থীসহ অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিদ্যালয়হীন গ্রামটি আলোর পথে ফিরবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

জানা যায়, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি আব্বাস উদ্দিন গত শুক্রবার সকালে চতুরা এলাকায় ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসা’ নামে একটি ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর মায়ের নামে স্থাপিত প্রতিষ্ঠানে সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন তিনি।

পাশাপাশি ফোরকানিয়া মাদ্রাসার কাজ শেষে পশ্চিম বড়ালী গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ শুরু হবে। মো. শাহজাহান কন্ট্রাকটারের সভাপতিত্বে ও শিক্ষক আবদুর রবের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। তিনি বলেন, ‘এ সমাজের আলো বাতাসে আমরা বড় হয়েছি। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

সমাজ এবং মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে। ভবন নির্মাণ কাজ শেষ হলে দ্রুতই এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খতেজা বেগম, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুল হক, শিক্ষক সফিকুর রহমান প্রমুখ।

Model Hospital

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।