বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ট্রাফিক পুলিশের অভিযানে ৯ মোটরসাইকেল আটক, ১০ মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:৫৫ পিএম
চাঁদপুর ট্রাফিক পুলিশের অভিযানে ৯ মোটরসাইকেল আটক, ১০ মামলা

সাইদ হোসেন অপু চৌধুরী : গতকাল ২২ মে রবিবার দিনব্যাপি চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশ রেজিস্ট্রেশন, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় শহরের ওয়ারলেস, বাবুরহাট ও বাসস্ট্যান্ডে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে।

এ সময় ৯টি মোটরসাইকেল আটক করা হয় এবং মোট ১০ টি মামলা দায়ের করা হয়। এসব মোটরসাইকেল ও তার চালকদের কাছ থেকে সড়ক পরিবহণ আইনে যার জড়িমানা আসবে ১ লাখ টাকা।

চাঁদপুর শহর ছাড়াও জেলার ৮টি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে ট্রাফিক চেকপোষ্ট বসিয়ে এই অভিযান চলে।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মোটর সাইকেল এর উপর আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আমাদের মূল উদ্দেশ্য জরিমানা আদায় নয়, সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। চাঁদপুরের মাননীয় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার স্যারের নির্দেশক্রমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি, অপ্রাপ্ত বয়স্ক ,অদক্ষ চালক, বেপরোয়া গতিতে গাড়ি চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া হেলমেটবিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা অব্যহত আছে। সড়কে দুর্ঘিটনার জন্য অদক্ষ চালকরা অনেকাংশে দায়ী। আপনাদের মাধ্যমে আমি সকল চালক ভাইদের অনুরোধ করবো যেন নিজের জীবিন এবং অন্যের জীবন রক্ষার স্বার্থে ট্রাফিক আইন মেনে যেন গাড়ি চালায়। সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো সকল দুর্ঘিটনার মূল কারন বলে আমি মনে করি।

Model Hospital

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনায় ছিলেন ট্রাফিক সার্জেন আবদুল্লাহ আল নাহিয়ান, টিএসআই হুমায়ুন কবির, রূক মিয়া, আবুল কামাল আজাদ।

উল্লেখ্য: অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেল চালাতে গিয়ে চাঁদপুরে এরই মধ্যে বেশ কয়েকজন চালক ও আরোহী নিহত হয়েছে। শুধু তাই নয়, অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্তু নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না। আবার এমনও আছে, মোটরসাইকেল চালাচ্ছেন অথচ তার কোনো প্রয়োজনীয় কাগজপত্র নেই। এসব দিক বিবেচনায় নিয়েই চাঁদপুরে ট্রাফিক পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital