শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২, ১২:২৬ পিএম
চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ২৩ মে সোমবার সকাল ১০ টায় চাঁদপুর স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি

ইমতিয়াজ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

প্রধান অ‌তিথির বক্ত‌ব্যে তিনি ব‌লেন, সুন্দর প‌রি‌বে‌শে আজ‌কে এ টুর্ণা‌মেন্ট শুরু হ‌য়ে‌ছে। জা‌তির জনক বঙ্গবন্ধু নি‌জে ক্রীড়ামো‌দী ছি‌লেন। তি‌নিসহ তার প‌রিবা‌রের সকল সদস‌্য ক্রীড়া‌ প্রেমী ছি‌লেন, খেলাধুলার প্রতি ছি‌লেন আন্ত‌রিক। আজ‌কে যারা ম‌ঠে নাম‌বে, যারা খে‌লোয়ার আ‌ছো তোমরা সুষ্ঠ ও সুন্দর ভা‌বে খেলার নিয়ম মে‌নে খেল‌বে। শির্ক্ষী‌দের যারা উপ‌জেলা লে‌বেল থে‌কে এ‌সেছে তা‌দের বি‌শেষ শু‌ভেচ্ছা জানাই। এ টুর্ণা‌মে‌ন্টের মধ‌্যদি‌য়ে শ্রেষ্ঠ দল ও খে‌লোয়ার পাওয়া যা‌বে। যে দল চ‌্যাম্পিয়ন হ‌বে সেই দল, বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন কর‌বে।

Model Hospital

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম না‌জিম দেওয়ান, ভাইস চেয়ারম‌্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ বি‌ভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা বালিকা একাদশ। খেলায় চাঁদপুর সদর উপজেলা শাহরাস্তি উপজেলাকে ৭-০ গোলে পরাজিত করেন।

টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী সূচি অনুযায়ী ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital