বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সন্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:০৫ পিএম
শাহরাস্তি সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সন্মেলন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সন্মেলন ২০২২ সম্পন্ন হয়েছে।

২৪ মে মঙ্গলবার বিকাল ৪ টায় সূচীপাড়ায় এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহিউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন- আহবায়ক নূর মোহাম্মদ বাবুর পরিচালনায় দ্বি-বার্ষিক সন্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক মো: আলী আজগর মিয়াজী।

সন্মেলনে প্রধান অতিথি ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী। বিশেষ অতিথি ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আলী হায়দার মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল।

সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি।

Model Hospital

এ সময় আরো উপস্তিত ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ভুইঁয়া, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফাহাদ পাটোয়ারী প্রমুখ।

সন্মেলনে উদ্বোধক ও উপজেলা যুবদলের আহবায়ক মো: আলী আজগর মিয়াজী আগামী ২ বৎসরের জন্য সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এতে মো: মহিউদ্দিন বাহারকে সভাপতি, নূর মোহাম্মদ বাবুকে সিনিয়র সহ- সভাপতি, ফাহাদ পাটোয়ারীকে সাধারন সম্পাদক, ফরহাদ তুহিনকে যুগ্ন- সাধারন সম্পাদক ও আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital