মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৩শ টাকার ভাড়া ৫শ’ নেয়ায় হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টারকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২, ৭:৩৯ এম
৩শ টাকার ভাড়া ৫শ’ নেয়ায় হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টারকে জরিমানা
মাসুদ হোসেন : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চাঁদপুর টু ঢাকা রুটে চলাচলকারী হাজীগঞ্জ বিআরটিসি বাস কর্তৃপক্ষকে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মাসের গত ৪ তারিখে চাঁদপুরের হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে টিকেট কেটে যাত্রা করেন এক যাত্রী। টিকেটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০০ টাকা। এসময় বাস কাউন্টারে দায়িত্বরত কর্তৃপক্ষের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে গত ৯ মে যাত্রী হাবিবা আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার কাছ থেকে নির্ধারিত ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা আদায় করা হয়েছে।
উক্ত অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ মে) হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টার কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। এবং জরিমানার ২৫ শতাংশ ২ হাজার টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিক প্রদান করা হয়েছে।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital