শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মেহেরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে, শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২, ১১:১১ এম
শাহরাস্তি মেহেরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে, শ্রমিকের মৃত্যু
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে (রেস্টুরেন্ট) ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে এক ট্রাক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত ১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের মেহের ষ্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ওই রাতে হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বালিবাহী ট্রাক (চট্ট মেট্রো ট- ১১-৯২৭৩) চালক  ও সহকারী মোঃ খোরশেদ আলম (৫২) যাত্রা বিরতিতে শুভ হোটেলে খাবার খাওয়ার উদ্দেশ্যে  হেঁটে যাচ্ছিলেন।
ওই সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জগামী ট্রাক (ফেনী- ট -১১-০৮৭৫) বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ঢুকে পড়ে। এতে শুভ হোটেলে খাবার খেতে যাওয়া বালিবাহী ট্রাকের শ্রমিক খোরশেদ আলম নিয়ন্ত্রণহীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতে খোরশেদ আলম কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার ডালুয়া  ইউপির শারফাতলী গ্রামের মৃত হাফিজ উল্যাহর পুত্র। এ ঘটনায় কুমিল্লা থেকে হাজিগঞ্জ গামী নিয়ন্ত্রণহীন ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের স্বজনদের মৃতদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital