শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশ’২২ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ২:৪৯ পিএম
মতলব উত্তরে ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশ’২২ অনুষ্ঠিত
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশ’২২ অনুষ্ঠিত হয়।

২৬ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ মাঠে ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং স্কাউটসের সাধারন সম্পাদক আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ শ্যামল কুমার বাড়ৈ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউট লিডার মেহেদী মাসুদ, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা স্কাউট কমিশনার সুখরঞ্জন বিশ্বাস প্রমূখ।

(২৬-২৯ মে) ৪  দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ২শতাধিক স্কাউটস শিক্ষার্থী এই সমাবেশে অংশ গ্রহন করে। ২৯ মে অংশ গ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হবে।

Model Hospital

এখানে এই ৪ দিনের সমাবেশে ১০টি চ্যালেঞ্জ মোকাবেলা করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital