শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা মহিলা পার্টির সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ২:২৩ পিএম
৫১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা মহিলা পার্টির সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটির নির্দেশে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সুপারিশ ক্রমে জাতীয় মহিলা পার্টি চাঁদপুর জেলার ৫১ সদস্য সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হোসেন মিয়ার সুপারিশ ক্রমে উক্ত সন্মলন প্রস্তুতি কমিটির আহবায়িকা করা হয়েছে পারুল বেগম ও সদস্য সচিব করা হয়েছে ফারিয়া ইসলাম কে।

এছাড়াও উক্ত কমিটিতে যুগ্ম আহবায়িকা করা হয়েছে রুমানা কবির (মতলব দক্ষিণ), ডালিয়া বেগম (কচুয়া),পান্না আক্তার (চাঁদপুর সদর), সদস্য হিসেবে রয়েছেন, মৌসুমি আক্তার শারমিন, শাহানা দেওয়ান, জোহরা বেগম, কাজল রেখা, শাহিন স্বপ্না, মর্জিনা বেগম, ও রেশমী বেগম।

উল্লেখিত কমিটি বসে আগামী ৭ দিনের মধ্যে পুনাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Model Hospital

এদিকে চাঁদপুর জেলা জাতীয় মহিলা পার্টির সন্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটির নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা জাতীয় পার্টি, চাঁদপুর পৌর ও সদর উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, পল্লীবন্ধু পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital