শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজস্থ চাঁদপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মিজান, সম্পাদক মহসিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ১:১২ পিএম
ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজস্থ চাঁদপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মিজান, সম্পাদক মহসিন

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা সেন্ট্রাল “ল” কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল “ল” কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রথম কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ মে) রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

প্রতিষ্ঠাকালীন এই কমিটিতে সভাপতি মো: মিজানুর রহমান এবং মহসিন হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী এই কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অন্তর পাল, সহ-সভাপতি: নাসির উদ্দিন টুটুল, আনোয়ার হোসেন রুবেল, আরিফুল ইসলাম শিমুল, মোঃ নুরে আলম পাটওয়ারী (ইকরাম), যুগ্মসাধারণ সম্পাদক সবুজ আহমেদ, সুমি ইসলাম, তাহসিন তাজিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হায়দার, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ছাত্রী বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিল নাহার মিলি, সদস্যঃ মো: সজিব হাসান।

Model Hospital

ঢাকা সেন্ট্রাল “ল” কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital