বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বেসরকারি ৭টি হাসপাতালে অভিযান, ৪টি সীলগালা ও ৩টিতে অর্থদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ১:২৫ পিএম
কচুয়ায় বেসরকারি ৭টি হাসপাতালে অভিযান, ৪টি সীলগালা ও ৩টিতে অর্থদন্ড

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় বেসরকারি ৭টি হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪টি হাসপাতালকে সীলগালা ও তিনটির জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসকে সঙ্গে নিয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেরকার্যক্রম পরিচালনা করার দায়ে ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে।অপর ৩টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। সীলগালা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, পৌরসভাধীনগুলবাহার শ্যামলী খান ম্যাটারনিটিক্লিনিক, কেয়ার ডিজিটাল হাসপাতাল, সান মেডিকেল সেন্টার ও সিটি প্যাথ ফার্মেসী ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সরকারি নির্দেশনা অমান্য করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে সীলগালা করে দেওয়া হয়।

এছাড়া সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে জরিমানা করা হয়েছে, সিটি হসপিটালকে ৩০ হাজার, সরকারি হাসপাতাল সংলগ্ন মহিউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও বিশ্বরোডে অবস্থিত কচুয়া নিউলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৭ হাজার টাকা।

Model Hospital
কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন,সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৭টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital