শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ৩:১৪ পিএম
মতলব উত্তরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানায় এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ। আটককৃত মাদক বিক্রেতার নাম মো. বিল্লাল হোসেন (২৫)। সে কুমিল্লা কোতয়ালী থানার বশন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে। শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল, এএসআই মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

মোহনপুর ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মাদক বিক্রেতা চাঁদপুর থেকে লঞ্চযোগে গাঁজা নিয়ে মতলবের মোহনপুর লঞ্চঘাটে নামে। সে এ সময় একটি কাপড়ের ব্যাগে ১৪ কেজি গাঁজাসহ লঞ্চঘাটে অবস্থান করছিলেন। সে হয়তা এ সময় কাউকে খুঁজছিলেন।

সে একটি কাপড়েরর ব্যাগে করে মাদক নিয়ে মাদক বিক্রির জন্য নারায়নগঞ্জ যাওয়ার কথা। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নৌ-পুলিশ ফাঁড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Model Hospital

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।