শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি উপজেলায় সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ ৩ শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ৩:২৭ পিএম
শাহরাস্তি উপজেলায় সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ ৩ শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে কর্ম ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখায় উপজেলার সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ ৩ শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
তিন ক্যাটাগরিতে তিনজন শিক্ষক এ সফলতার মুকুট ছিনিয়ে আনেন। তারা হলেন, উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.হুমায়ূন কবির ভূঁইয়া, সমগ্র উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ওই কলেজের  রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত উপাদক্ষ মো.আবুল কালাম, একই কলেজের শ্রেষ্ঠ রোভার স্কাউটের শিক্ষক হিসেবে অর্থনীতি বিভাগের প্রভাষক সায়েম হোসেন নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ খ্রি. উপলক্ষে ১৯ -মে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ স্বীকৃতি প্রদান করেন। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসেবে একই কলেজের ( দ্বাদশ শ্রেণির) বিজ্ঞানের মেধাবী ছাত্র  প্রতিম চন্দ্র দাস তনু ,স্নাতক ১ম বর্ষ বিজ্ঞানের আবদুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ রোভার  স্কাউট ও সূচীপাড়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট দল শ্রেষ্ঠ রোভার স্কাউট দল হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উক্ত কলেজের শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হন। ওই কলেজের দ্বাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগের) দীপা পাল নজরুল সংগীতে জেলায় ২য় স্হান ও উপজেলায় ১ম স্হান এবং লোক সংগীতে ২য় স্হান,দ্বাদশ বিজ্ঞানের প্রতিম চন্দ্র দাস তনু রচনা প্রতিযোগিতায় ২য় স্হান,ইংরেজি বক্তব্যে দ্বাদশ বিজ্ঞানের ইসরাত জাহান ২য় স্হান ও একক বিতর্কে একাদশ বিজ্ঞানের নুসরাত জাহান ২য় স্হান লাভ করে।
ব্যক্তিগত পরিচতি- অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ভূঁইয়া – ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর এ কলেজে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি হাজীগঞ্জের জনতা কলেজে অধ্যক্ষ হিসেবে ১০ বছর ও মেহের ডিগ্রি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে ১৪ বছর কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ৪ সন্তানের জনক।বড় মেয়ে তানজিলা আয়শা কবির সূচীপাড়া ডিগ্রি কলেজে গনিতের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মেঝো মেয়ে তানজিন আরা কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতক(সম্মান) ২য় বর্ষে অধ্যয়নরত,ছোট মেয়ে তাহসিন কবির ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণি বিজ্ঞানে অধ্যয়নরত।একমাত্র ছেলে তানভীর কবীর ইংরেজি বিষয়ে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর শেষ করে বেসরকারি সংস্হায় কর্মরত।
মো.আবুল কালাম – ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে মনোহরগঞ্জের নীলকান্ত ডিগ্রি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।১৯৯২ সালের ২০ জুন এ কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে ২০০২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে এখনো একই পদে কর্মরত আছেন।তিনি ২৪/০৩/০৮ সাল হতে ২৬/০৪/০৮ সাল পর্যন্ত এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।কলেজ শিক্ষকতার পাশাপাশি তিনি স্কাউটিং,বিতর্কসহ অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমের সহিত যুক্ত হন। ২০১৮ সালে তিনি জেলায় এবং ২০১৮,২০০২ ও ১৯৯৯ সালে উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন।জেলা পর্যায়ে ২০১৮ সালে পাঞ্জেরী-চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতায় দশ বছরে দায়িত্ব পালনে সেরা শিক্ষক হিসেবে বিবেচিত হন।
তাঁর সহধর্মিণী মনোয়ারা খানম একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।ব্যক্তিগত জীবনে তিনি ২-সন্তানের জনক। বড় ছেলে ডা. মোনতাসির কালাম নাবিল লাকসাম জেনারেল হাসপাতালে ডিউটি ডাক্তার হিসেবে কর্মরত।ছোট ছেলে মো.মোবাশ্বির কালাম নাহিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ(সম্মান) শেষ সেমিস্টারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
মো.আবু সায়েম- ২০১২ সালে ৬ মার্চ এ কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন।তিনি শিক্ষকতার পাশাপাশি রোভার স্কাউট কার্যক্রমের সাথে যুক্ত হন। একই বছর রোভার নেতা বেসিক কোর্স,২০১৩ সালে  দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকায় অংশ নেন।তাঁর স্ত্রী সালমা সুলতানা নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।ব্যক্তিগত জীবনে তিনি ২ পুত্র সন্তানের জনক।
অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া তাঁর প্রতিক্রিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিচারকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তিনি কলেজের সার্বিক পরিবেশ,পড়াশোনার মান ও ফলাফল ভবিষ্যতে যাতে আরও বৃদ্ধি পায় এ জন্য পরিচালনা পর্ষদ,শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।