শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ড. শামসুল আলম আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ায় মোহনপুরে আনন্দ র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ৪:০৬ পিএম
ড. শামসুল আলম আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ায় মোহনপুরে আনন্দ র‌্যালি
মতলব উত্তর প্রতিনিধি : ২৮ মে শনিবার বিকেলে  মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে  আনন্দ ৱ্যালী অনুষ্ঠিত হয় ৷
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম কে  বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য নির্বাচিত করায় এই আনন্দ ৱ্যালী করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান,সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক,মোহনপুর  পর্যটনের পরিচালক ও মতলব উত্তর থানা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, যুবলীগ নেতা গোলাম মর্তুজা,মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুকুল আমিন,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুত্তিযোদ্ধা বিল্লাল মৃধা, আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার,সেলিম মাস্টার,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি  বিল্লাল তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,সাংগঠনিক সম্পাদক কাজী মতিন,যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী বেগম,সাংগঠনিক সম্পাদিকা উম্মুল আয়মা লাইলীসহ মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
মিছিল শেষে  মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত  সদস্য  শামসুল আলম ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুলের  নেতৃত্বে  আওয়ামীগকে আরও শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি৷
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে৷ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখাসিনা  ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় ৷ তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত  সদস্য  ড.শামসুল আলম ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুলের  নেতৃত্বে  আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ৷
সবাই ঐক়্যবদ্ধ থাকলে জননেত্রী শেখহাসিনার সরকার আবারও  ক্ষমতায় আসবে আওয়ামীলীগের ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবেনা  ইনশাল্লাহ ৷

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital