বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ১২:৫৬ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে আগুন লেগে মো. হারুন অর রশিদ নামে এক ইন্সুরেন্সকর্মীর বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৯ মে) বেলা ১২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ডাটিকারা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরের মালিক একটি ইন্সুরেন্স কোম্পানীতে কর্মরত আছেন। তার ঘরে গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ২ লক্ষ টাকা ছিল।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১২টার দিকে ওই এলাকার হারুন অর রশিদের বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় হারুন ও তার স্ত্রী কেউ বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে বাড়ি এসে ডাকচিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে তাৎক্ষণিকভাবে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই হারুন অর রশিদের বসতঘর ও আসবাবপত্রসহ ঘরে থাকা একাডেমিক সার্টিফিকেট, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে ওই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক মো. হারুন অর রশিদ বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেলো। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। আমার ঘরে গ্রাহকের কাগজপত্র, আমার সন্তানদের একাডেমিক সার্টিফিকেট, নগদ টাকা সবই পুড়ে গেছে। আমি পরিবার-পরিজন নিয়ে এখন কোথায় থাকবো তা ভেবে পাচ্ছি না।

Model Hospital

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, আগুন লাগার পর একটি মোবাইল নম্বর থেকে টেলিফোন করে আমাদের জানালে আমরা ঘটনাস্থলে রওনা হই। পথিমধ্যে আবার সেই মোবাইল নম্বর থেকে জানানো হয় আগুন নিভে গেছে। আমরা তখন অফিসে ফিরে যাই। কিছুক্ষণ পরে আবার অন্য একটি মোবাইল নম্বর থেকে ফোনে আমাদের ঘটনাস্থলে যেতে বলা হলে আমরা পুনরায় সেখানে যাই এবং গিয়ে দেখি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন তাৎক্ষণিক সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগুনে পুড়ে হারুন অর রশিদের অন্তত ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital