শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গাছের সাথে এ কেমন শত্রুতা!

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ১:৪৩ পিএম
গাছের সাথে এ কেমন শত্রুতা!

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামে পূর্ব শত্রুতায় সুপারী, কাঁঠাল ও কাউ গাছ কেটেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পূর্ব শত্রুতার জেরে মোস্তফা শিকদারের সৃজিত বাগানে অনধিকার প্রবেশ করে সুপারী, কাঁঠাল ও কাউ গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধন করে একই বাড়ির মৃত. নুরুল ইসলাম শিকদারের স্ত্রী খোদেজা বেগম, মানিক শিকদারের স্ত্রী রিপা, আল-আমিন শিকদারের স্ত্রী রুবিনা বেগম ও স্বপন বন্দুকশীর স্ত্রী নিলুফা বেগম।

ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের মাহবাজকান্দি এলাকার প্রবাসী মোস্তফা শিকদারেরর বাড়িতে।

ক্ষতিগ্রস্ত মোস্তফা শিকদারের স্ত্রী জান্নাত বেগম জানান, আমাদের বাড়ির পাশের জমিতে ৮বছর পূর্বে সুপারী, কাঁঠাল, কাই’সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করি। ইতিমধ্যে কাঁঠাল ও সুপারী গাছে ফলনও এসেছে। ফলসহ গাছ গুলো দিনের বেলায় শত্রুতা করে খোদেজা বেগম কেটে ফেলেছে। আমি বাঁধা দিলে আমাকে ও আমার পরিবারের লোকজনদের মারধর করতে আসে।

Model Hospital

তিনি বলেন, খোদেজা বেগমদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে তারা কয়েকটি মিথ্যা মামলাও দিয়েছে।

অভিযুক্ত খোদেজা বেগম গাছ কাটার কথা স্বীকার করে বলেন আমার লাগানো গাছ কেটেছি। এ জমি তারা মাপের পর পেয়েছে। কিন্তু গাছগুলো আমি রোপন করেছিলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital