শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ২:৪৫ পিএম
শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় ২টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে (২৯-মে) উপজেলার ওয়ারুক বাজার,  শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা), মেহার কালীবাড়ি বাজারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনের অভিযানে উক্ত প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে দেশব্যাপী ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হচ্ছে, তারই অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
ওইদিন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:  আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডা: নাসির উদ্দিন শাহরাস্তি পুলিশ প্রশাসন সরেজমিনে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন।
বন্ধ হওয়া হাসপাতাল ও ডায়গোনিস্ট সেন্টার সেন্টারগুলো  হচ্ছে  মেহের কালীবাড়ি মা ও শিশু হাসপাতাল ,উয়ারুক কেয়ার এন্ড ট্রমা সেন্টার, দোয়াভাঙ্গা এ্যপোলো ডায়াগনস্টিক সেন্টার, মেহের কালীবাড়ি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ডায়াগনস্টিক সেন্টার।
এই অভিযান পরিচালনা করার সময় সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আব্দুল্লাহ আল মামুন, ডা: সারোয়ার হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর ফায়েদুল্লাহ মিয়া, শাহরাস্তি মডেল থানা পুলিশের এসআই সাইদুর রহমান, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, অত্র উপজেলায় প্রায় ১০ টি প্রাইভেট  হাসপাতাল এবং ১৭ টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যেই ৪টি প্রতিষ্ঠানকে প্রথম দফায় ক্রুটিপূর্ণ কাগজপত্রের ঘাটতির দরুন সিলগালা করা হল। এই প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ডা: নাসির উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি বহির্ভূতভাবে গড়ে ওঠা হাসপাতাল ও ডায়াগনস্টিক বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সিলগালা হওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ বলেন, সংশ্লিষ্ট প্রশাসনে তাদের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার  হয়েছে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।