কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মোঃ রাছেল : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়ার উপজেলার সানন্দকড়া এলাকায় বোগদাদ বাসে অভিযান চালিয়ে হাসান
গাজী (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে ৫কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান গাজী বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়ালোদা গ্রামের ধলু গাজীর ছেলে।

এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








