শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডা: সাগরের নেতৃবৃন্দের কবর জিয়ারত ও শুভেচ্ছা বিনিময় 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৩:৪১ পিএম
ফরিদগঞ্জে ডা: সাগরের নেতৃবৃন্দের কবর জিয়ারত ও শুভেচ্ছা বিনিময় 
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকাল ১১  থেকে বিকেল ৫ টা পর্যন্ত  চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ)নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চট্রগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডা: হারুন অর রশিদ সাগর ফরিদগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এই দিন  উপজেলার  ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান তালুকদারের, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর চালিয়াপাড়া নিবাসী চাঁদপুর জেলা ছাত্রলীগের সদ্য প্রয়াত সম্পাদক জসিম বেপারীর, ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান হারুনূর রশিদ এর মায়ের ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগের মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, জেলা যুবলীগের সদস্য কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি  আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, আনোয়ার হোসেন,  যুবলীগের যুগ্ম  আহ্বায়ক  আল আমিন পাটওয়ারী, যুবলীগ নেতা লিটন চন্দ্র কুরী, সাবেক ছাত্রলীগের নেতা রাসেল, উপজেলা যুবলীগ নেতা  কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি  ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ১ নং বালিথুবা প: ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি  বিহন ভূইয়া, সেচ্ছাসেবকলীগ সভাপতি আমিন খাঁন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital