শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২, ৩:২১ পিএম
কচুয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রাছেল : বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়কশেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘ ৭৫ এর খুনীদের চক্রান্ত রুখে দাঁড়াও ” এমন নানা স্লোগানে স্লোগানে প্রতিবাদ মিছিলটি শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজার (প্লটন ময়দানে) সমাবেশের আয়োজন করা হয়।

যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নাজমূল আলম স্বপন, এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আল্লাহর রহমতে দেশনেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান, এর পর যখনি জননেত্রী শেখ হাসিনা দেশের বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের রাজার আলবদর বাহিনীর উত্তররুরীরা বিএনপি, জামাত শিবির এমন উন্নয়ন কিছুতেই মেনে নিতে পারছেন না, তারা চাইছে আরোও একটি ৭৫ সংগঠিত করতে। কচুয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীদের দেহে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বিএনপি জামাত শিবিরকে তা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুরে আলম রিহাত, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনরি শরীফ,পৌর যুবলীগ নেতা ফারুক গাজী প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামস্ মিঠু,কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. শফি, উত্তর কচুয়া যুবলীগ নেতা সাইফুল তালুকদার, যুবলীগ নেতা ইলিয়াস মিয়া, হানু মিয়া,পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সজিব,ছাত্রলীগ নেতা দূরত্ব ইব্রাহীম,ফারদিন আলম ফাহিম সহ যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Model Hospital

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।