বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের উন্নয়ন পাকিস্তান প্রেমীরা সহ্য করতে পারছে না; ড. শামছুল হক ভূঁইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২, ৩:৩৪ পিএম
দেশের উন্নয়ন পাকিস্তান প্রেমীরা সহ্য করতে পারছে না; ড. শামছুল হক ভূঁইয়া

এস. এম ইকবাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ থানার মোড় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শেষ সমাপ্ত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

Model Hospital

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সহ-সভাপতি লোকমান তালুকদার, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন মিয়াজি, আ’লীগ নেতা খোরশেদ আলম মিন্টু, উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, রুহুল আমিন রুবেল, সোহেল বিন সালেহ বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন, বর্তমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন পাকিস্তান প্রেমীরা সহ্য করতে পারছে না বলেই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ রাজপথে যতদিন থাকবে এ দেশ নিরাপদ থাকবে, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শেখ হাসিনা নিরাপদ থাকবেন। কোন অপশক্তি তার কিছুই করতে পারবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital