বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে সেলিম খানের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ২:৩০ পিএম
চাঁদপুরে বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে সেলিম খানের সংবাদ সম্মেলন

সাইদ হোসেন অপু চৌধুরী : বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খান।

রোববার (৫ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে সেলিম খান বলেন, অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ বিভিন্ন পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সংবাদে দেখতে পাই আমাকে চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল মহোদয়ের বরাত দিয়ে গণমাধ্যমগুলোতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে কি কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হলো তার কোন কারণ উল্লেখ নেই। সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক প্রক্রিয়ায় আমাকে আজীবন বহিষ্কার করার যে কথা প্রচার করা হয়েছে এতে আমি চরমভাবে মর্মাহত এবং হতাশ। পাশাপাশি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন বৈরীতা ও ব্যক্তি আক্রোশের কারণে আমার হাজার হাজার কর্মী-সমর্থক ক্ষুদ্ধ হয়ে উঠেছে। কারণ, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে দল থেকে বহিষ্কার/অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের রয়েছে। এমনকি কারণ দর্শানোর নোটিশ ছাড়া কাউকেউ দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি দাবি করে বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ব্যক্তি স্বার্থে ঈর্ষান্বিত ও রাগের বশীভূত হয়ে যে ঘোষণা দিয়েছেন তা হাস্যকার ও অগ্রহণযোগ্য। তাছাড়া গতকাল ৪ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আমার বহিষ্কার নিয়ে কোনো ধরণের আলোচনা হয়নি, ছিলো না কোন এজেন্ডা। সভা সমাপ্ত হওয়ার পর কয়েকজন গণমাধ্যমকর্মীর সামনে ঘোষণা করা হলো আমাকে দল থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে।

Model Hospital

সেলিম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্যে নিবেদিতভাবে কাজ করে যাওয়া এই আমাকে কি কারণে বহিষ্কার করা হলো? আমার অপরাধ’ই বা কি? আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে অনুরোধ করছি, অবিলম্বে আমাকে আজীবন বহিষ্কারের অগঠনতান্ত্রি ও অসাংগঠনিক ঘোষণা প্রত্যাহার করুন। আসুন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিন্তকল্পে আমরা নিজেদের মধ্যকার ব্যক্তিস্বার্থ ও ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে সবাই একযোগে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমার এই আহ্বানের পরও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি তাদের অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক ঘোষণা প্রত্যাহার না করেন তবে এ ব্যাপারে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদয় হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ স্থানীয় ও জাতীয় গনমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরশাদ মিজি, সহ-সভাপতি ইউনুছ শেখ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহির হাওলাদার প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital