বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাজা ও অর্থদন্ড প্রাপ্ত আসামীসহ আটক ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ৩:০৩ পিএম
ফরিদগঞ্জে সাজা ও অর্থদন্ড প্রাপ্ত আসামীসহ আটক ৫

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ জুন রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নিদের্শে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিজান পরিচালনা করে সাজা ও অর্থদন্ড প্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে থানার এ.এস.আই মো. শফিক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দায়চারা অভিযান পরিচালনা করে সি-আর মামলার সাজা ও অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আরিফুল ইসলামকে আটক করে।

একই দিনে এস.আই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলঅর পশ্চিম রূপসা অভিযান পরিচালনা করিয়া সি-আর মামলার আসামী মো. কালু মিয়া প্রকাশ কালা মিয়াকে আটক করে।

একই সময় এস.আই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা বদিউজ্জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুস্যতা মামলার সন্দিগ্ধ আসামী মো. জসিম (৩৮)কে আটক করা হয়েছে।

Model Hospital

একইদিনে এস.আই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া সি-আর মামলার আসামী রিপনকে আটক করা হয়েছে।

একই সময় এ.এস.আই মো. গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মো. আরিফ হোসেনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital