শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ১১:৪২ এম
ফরিদগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদে ভিত্তিতে ৫ কেজি গাঁজাসহ এক মহিলাকে গাজাঁ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৬ জুন সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আনোয়ার হোসেন ও এ.এস.আই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিণা এলাকার বেপারী বাড়ী প্রকাশ (ধোয়া বাড়ীর) দুলাল বেপারির বসত ঘরে অভিযান পরিচালনা করে ৫কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী তাসলিমা(২৬)কে তার বাবার ঘর থেকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী তাসলিমা বেগম গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিণা এলাকার বেপারী বাড়ী প্রকাশ (ধোয়া বাড়ীর) দুলাল বেপারির মেয়ে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ৫ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

তিনি আরো জানান, তাসলিমা ও তার স্বামী ফয়সাল শেখ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। দির্ঘদিন তারে উপর পুলিশি নজরদারী করে তাসলিমাকে গাঁজাসহ আটকরা গেলেও তার স্বামী পলাতক রয়েছে। তাকে আটকে চেষ্টা চলছে।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।