বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবাগত জেলা প্রশাসককের সাথে জেলা জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ২:১৭ পিএম
নবাগত জেলা প্রশাসককের সাথে জেলা জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচছা জানান চাঁদপুর জেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ।

জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার নেতৃত্বে গতকাল ৬ মে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়ের শুরুতে জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার নেতৃত্বে জেলা জাতীয় পাটি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান কে ফুলেল শুভেচছা জানান।

এসময় জেলা জাতীয় পাটি নেতৃবৃন্দ মহান স্বাধীনতা সংগ্রামের শহীদের স্মরণে চাঁদপুরের শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ লেকের উপর নির্মিত অঙ্গীকারটির উদ্বোধক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের নাম ফলকটি দ্রুত সময়ের মধ্যে যথাযথ স্হানে লাগানোর আহবান জানান। পাশাপাশি আগামী ১১ জুন জাতীয় পাটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের চাঁদপুরে আগমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Model Hospital

এসময় জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া, জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জেলা জাতীয় পাটির সদস্য রফিকুল ইসলাম খান, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পাটি আহবায়ক শাহ আলম মিজি, যুগ্ম আহবায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন,গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খান, জেলা ছাত্র সমাজের আহবায়ক শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ মোঃ আরিফ হোসেন ও জেলা জাতীয় শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital