বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে চারদিন ধরে বাক্‌প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ২:৫৮ পিএম
মতলব দক্ষিণে চারদিন ধরে বাক্‌প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

মোজাম্মেল প্রধান হাসিব : গত ৪ দিন ধরে মো. জুবায়ের হোসেন (১৮) নামের বাক্ প্রতিবন্ধী এক কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জুবায়ের হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর গ্রামে। তার বাবার নাম মো. জসিম উদ্দিন।

গত ৪ জুন বেলা ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে প্রতিবন্ধী কিশোরটি হারিয়ে যায়। এর পর থেকে কিশোর জুবায়ের হোসেন নিখোঁজ।

জুবায়েরের বড় ভাই জহির হোসেন বলেন, তাঁর ছোট ভাই বাক্ প্রতিবন্ধী। গত ৪ জুন তার ভাই কাউকে কিছু না বলে এবং সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন বিকেল ৩টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুবায়েরের গায়ে ছিল কালো রঙের টি-শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গায়ের রং ফরসা। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জুবায়ের হোসেন তার পরিচয় কিংবা ঠিকানা বলতে পারে না। কোনো সহৃদয় ব্যক্তি জুবায়েরের খোঁজ জানলে বাড়ির ঠিকানা অথবা মুঠোফোনে (০১৮১০৪৫৪৮২৮, ০১৭১১২৮১৭৪৮, ০১৮১৭৬১৩৫২৩) জানানোর অনুরোধ করেছেন তার বড় ভাই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital