জিলানী চিশতী উবি’র ম্যানেজিং কমিটির সভা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬জুন (সোমবার) বিকাল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভায় বিদালয়ের মেধাবী, গরীব ও অসহায় শিক্ষার্থীদের বিনা-বেতনে অধ্যয়নের জন্য আবেদন গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতির বরাবর আবেদন করার সিদ্ধান্ত গৃহীত হলো । এছাড়াও সভায় শিক্ষার মানউন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সভায় অংশ নেন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা ও শিক্ষক প্রতিনিধি সদস্য রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি সদস্য বিপুল চন্দ্র নন্দীসহ অন্যান্য সদস্যবৃন্দ।








