শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রলীগের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ৫:৪৮ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রলীগের বিক্ষোভ

নোমান হোসেন আখন্দ : প্রধানমন্ত্রী আওয়ামালীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

৮ই জুন বুধবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হয়ে মেহের বাসষ্ট্যান্ড হয়ে কালিয়াপাড়ায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মো: কামরুজ্জামান মিন্টু।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতির জনকের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য ও হত্যার হুমকী জাতি মেনে নিবেনা। বিএনপি জামাতের এজেন্ট ছাত্রদল নামধারী জুয়েলকে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।

Model Hospital

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সদস্য হুমায়ুন কবির হিরো, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মাহবুব আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী, আলমগীর কবির পলাশ।

উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বাবলা, ছাদত্রলীগ নেতা সোহরাভ হোসেন সৌরভ, মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা আবু সাঈদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital