বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বৃষ্টিতে ফাঁকা রাস্তায় পিকআপকে আঘাত করে চলে যায় বোগদাদ বাস : আহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১১:৪০ এম
চাঁদপুরে বৃষ্টিতে ফাঁকা রাস্তায় পিকআপকে আঘাত করে চলে যায় বোগদাদ বাস : আহত ২
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অঝোর বৃষ্টিতে ফাঁকা রাস্তায় বোগদাদ- পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুর সোয়া ২টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ বারেক এসপির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরে চাঁদপুরগামী একটি সাদা রংয়ের ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭৯ নাম্বারের পিকআপকে ধাক্কা দিয়ে কুমিল্লাগামী যাত্রী বোগদাদ বাসটি চলে যায়। পরে বাকিলায় বাসটিকে আটক করে স্থানীয়রা।
এদিকে পিকআপের চালক মোহাম্মদ লেয়াকত বেপারী গুরুতর আহত হয়ে ভিতর থেকে বের হতে না পেরে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন সাবাল এনে বহু চেষ্টার বিনিময়ে তাকে টেনে হিচড়ে বের করেন এবং চালকের সহযোগীসহ তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
জানা যায়, চালক মোহাম্মদ লেয়াকত বেপারীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায়। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দপাদার নুরুল ইসলাম জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital