বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজ এস.এসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪:০৮ পিএম
জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজ এস.এসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

মতলব উত্তর ব্যুরো: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া, আলোচনা সভা, গভর্নিং বডির সদস্যদের পরিচিতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক লায়ন মো. মিজানুর রহমান।
জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সোহেল রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য শাহআলম সিদ্দিকী, জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ফেরদৌস আলম প্রধান, অভিভাবক সদস্য (কলেজ শাখা) আইয়ুব আলী, অভিভাবক সদস্য (স্কুল শাখা) মো. দুলাল হোসেন, মো. আলাউদ্দিন ফকির, শিক্ষক প্রতিনিধি মো. গোলাম সারওয়ার, মাওলানা আলী আহমদ, মালা রাণী বর্মন, সাবেক এডহক কমিটির সদস্য আমিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, প্রভাষক গোলাম সারোয়ার, জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্ল্যা চৌধুরী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, আবুল কাশেম, পৌর যুবলীগ নেতা জিএম বাবু, সাবেক ছাত্র নেতা শাহ আলম, রবিউল্লাহ মাষ্টার, অভিভাবক হুমায়ুন কবির মাষ্টার, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয় সম্পাদক সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের এসএসসি পরিক্ষার্থী আল-আমীন প্রধান। কোরআন থেকে তেলোয়াত মাওলানা আলী আহমদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital