বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪:১৬ পিএম
শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মতলব উত্তর ব্যুরো: চাঁদপুর জেলার মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১৬ জুন সকালে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আনিসুল হক।
প্রধান আলোচক ছিলেন শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ উল্লা।
মোনাজাত পরিচালনা করেন পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবু ইউসুফ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, সহকারী প্রধান শিক্ষক কাউসার আহমেদ, সিনিয়র শিক্ষক আর্শাদ উল্লাহ, চায়না আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিন টিপু, কো-অপ্ট সদস্য আশরাফুল ইসলাম ফকির, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও প্রাক্তন শিক্ষক রোটারিয়ান আলী আরশাদ, প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হোসেন শিকদার, শিক্ষক প্রতিনিধি কামরুন নাহার, মহিলা প্রতিনিধি শাহীনা আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক কামাল উদ্দিন মাষ্টার, সাবেক শিক্ষক আবদুল মালেক মাষ্টার, ম্যানেজিং কমিটির সদস্য কাউসার আহমেদ, নজরুল ইসলাম কাজল, দেলোয়ার হোসেন মোল্লা, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, ষাটনল ইউনিয়ন পরিষদ সদস্য আক্কাস মোল্লা, মিজানুর রহমান মোল্লা, মহসিন মোল্লা, মজিবুর রহমান, যুবলীগের নেতা সাবেক সেনা সদস্য হারিছ খান, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালা উদ্দিন সরকার, যুবলীগের নেতা ওমর খান, যুবলীগের নেতা সৈয়দ আহমেদ, যুবলীগের নেতা আবদুস সাত্তার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital