বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদী ইউনিয়নের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামকে রবিন চৌধুরীর শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুন, ২০২২, ২:১৮ পিএম
বাগাদী ইউনিয়নের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামকে রবিন চৌধুরীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের কৃতি সন্তান সদ্য পদন্নোতি প্রাপ্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন আরমান চৌধুরী রবিন।

১৮ জুন শনিবার দুপুর ৩ টায় সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম তার গ্রামের বাড়ি বাগাদী ইউনিয়নে দাদা-দাদীসহ নিকট আত্মীয়দের কবর জেয়ারত ও কূশল বিনিময় করতে চাঁদপুরে আসেন।

এসময় তিনি এক জটিকা সফরে লায়ন আরমান চৌধুরী রবিনের চাঁদপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন।অফিস পরিদর্শনে আসলে অফিস স্টাফরা অতিরিক্ত ডিআইজিকে ফুল দিয়ে বরণ ও উষ্ণ অভ্যর্থনা জানান।এসময় তিনি সকলের এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে রবিন চৌধুরী সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital