বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুইটি হেরিংবোন বন্ড রাস্তার উদ্বোধন করেন সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুন, ২০২২, ২:২৩ পিএম
মতলব উত্তরে দুইটি হেরিংবোন বন্ড রাস্তার উদ্বোধন করেন সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায়ে প্রকল্প ২০২১-২২ এর আওতায় নির্মিত দুইটি রাস্তা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুন) সকালে আনন্দ বাজার সংলগ্ন স্থানে রাস্তা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দ বাজার সোহেলের দোকান হইতে জোড় ব্রীজ পর্যন্ত ৭০০ মিটির ও ভাষানচর দিপু মিয়ার দোকান হইতে ছাত্তার মিয়ার বাড়ি পর্যন্ত ৭০০ মিটার এইচবিবি রাস্তা হেরিংবোন বন্ড কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা শাহজালাল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

উদ্বোধন শেষে এমপি নুরুল আমিন রুহুল বলেন, টেকসই উন্নয়নে বর্তমান সরকার খুবই তৎপর। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছেন। যা বিগত কোন সরকার করে নাই। এর সুফল জনগণ যুগে পেতে থাকবে।

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের দুঃখ বুজে। বর্তমানে সিলেটে যে বন্যা হচ্ছে, সেই বন্যা সরকার সুন্দর ভাবে প্রশাসন ও সেনাবাহিনীর মাধ্যমে মোকাবিলা করছে। তাই আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি সিলেটবাসীর জন্য দোয়া চান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital