বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাওভাঙ্গা জয়পুর উবি’র সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৩:৪০ পিএম
নাওভাঙ্গা জয়পুর উবি’র সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন।

সোমবার (২০ জুন) সকালে নাওভাঙ্গা জয়পুর বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি মনির হোসেন খান, জাহাঙ্গীর সরদার, মো. জাহাঙ্গীর আলম, মো. কেরামত আলী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শাহিনুর আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, মো. সোহেল আহমেদ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাতেমা আক্তার উপস্থিত ছিলেনন।

অভিভাবক প্রতিনিধি মো. কেরামত আলী সভাপতি হিসেবে আলহাজ্ব গাজী মুক্তার হোসেন এর নাম প্রস্তাব করেন। অপর সদস্য মনির হোসেন খান সহ সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে সমর্থন করেন অন্য কোন প্রার্থী না থাকায় প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি হিসেবে আলহাজ্ব গাজী মুক্তার হোসেন এর নাম ঘোষণা করেন।

Model Hospital

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি গাজী মুক্তার হোসেন বলেন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

এ সময় মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, মতলব উত্তর উপজেলা আ’লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শুকুর মৃধা, উপজেলা যুবলীগের সদস্য রিপন মৃধা, পৌর ছাত্রলীগ নেতা মামুন সিকদার’সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital