বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ২:৪৩ পিএম
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোমান হোসেন আখন্দ : বাংলাদেশ আওয়ামীলীগ শাহরাস্তি উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৩ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহবুব আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য মো: কামরুজ্জামান মিন্টু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু।

Model Hospital

এ সময় আরো উপস্থিত ছিলেন টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, মেহার উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মাহবুব আলম, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আবদুর রশিদ পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মজুমদার, আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামীলীগ সদস্য জিয়াউল কবির দুলাল, আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রকি, চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইসকান্দার মির্জা সুমন, ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার প্রমুখ।

আলোচনা সভা শেষে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে নেতৃবৃন্দ একে অন্যকে খাইয়ে দেন।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার প্রয়াত আওয়ামীলীগ নেতা, ১৫ই আগষ্ট শহীদ বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের আত্বার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital