শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ইয়াবা’সহ কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ৩:২১ পিএম
মতলব উত্তরে ইয়াবা’সহ কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. খোকন প্রধানিয়া (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুন) ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় হলদিয়াস্থ রামদাসপুর জোড়া ব্রীজ এর উপর থেকে মাদক কারবারি মো. খোকন প্রধানিয়া (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত খোকন প্রাধানিয়া সাড়ে পাঁচানী গ্রামের মৃত. কালু প্রধানিয়ার ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স পুলিশ। মাদক রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।