শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মাদক নিয়ে পটুয়াখালীর জহিরুল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২, ১২:২১ পিএম
শাহরাস্তিতে মাদক নিয়ে পটুয়াখালীর জহিরুল আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ৪ কেজি গাঁজা নিয়ে মোঃ জহিরুল ইসলামকে (২৮) আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
বুধবার(২৯-জুন)  দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকা হতে অভিযুক্তকে আটক করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন  শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে এস আই মোঃ মহসিন ও সঙ্গীয় ফোর্স একটি পুলিশী তল্লাশি চৌকি বসায়। ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী রিলাক্স ট্রান্সপোর্ট যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি চালায়।
এতে পটুয়াখালী জেলার  জৈনকাঠি গ্রামের মোহাম্মদ আলী আকবরের পুত্র জহিরুল ইসলামকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার প্রস্তুতি চলছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।