শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ভিটামাটি ফিরে পেতে চায় অসহায় প্রতিবন্ধি ও তার পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৩:০৯ পিএম
কচুয়ায় ভিটামাটি ফিরে পেতে চায় অসহায় প্রতিবন্ধি ও তার পরিবার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় আশ্রাফপুর গ্রামের লিলাম বাড়ির মৃত. ক্বারী আইয়ুব আলীর বড় ছেলে মোশাররফ হোসেনের কাছ থেকে ভিটামাটি ফিরে পেতে চায় ছোট ছেলে অসহায় প্রতিবন্ধি শরীফুল ইসলাম ও তার পরিবার।

জানা যায়, মোশাররফ হোসেন একজন সৌদি আরব প্রবাসী। সেই সুবাদে তিনি দীর্ঘদিন দেশের বাহিরে রয়েছেন। মাঝে মাঝে দেশে আসেন। নিজ বাড়িতে তিনি ১তলা একটি বাড়ি করেছেন। তার অবর্তমানে সবকিছু দেখাশোনা করেন তার স্ত্রী শাহিনা বেগম। আর শরীফুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধি। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বোনেরা তাদের পৈত্রিক সম্পত্তি না নিয়ে শরীফ কে দিয়ে দেয়। তবে বড় ভাই মোশাররফ হোসেন ছোট ভাই শরীফ কে ভিটামাটি থেকে উচ্ছেদের জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে।

গত ২৫ মে নিজ দখলীয় বসতঘর জোর পূর্বক ভেঙ্গে বেদখল করার পায়তারা করায় প্রতিবন্ধি শরীফুল ইসলাম কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পূর্বে পৈত্রিক সম্পত্তি থেকে জোর পূর্বে গাছ কেটে ফেলায় মোশারফ হোসেনের বিরুদ্ধে আশরাফপুর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেরন শরীফুল ইসলাম।

প্রতিবন্ধি শরিফুল ইসলাম জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধি। আমার একটা হাত নেই। আমি অসহায় ও গরীব। আমরা দুই ভাই দুই বোন। আমি প্রতিবন্ধি হওয়ায় আমার দুই বোন তাদের সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছে। তবে আমার বড় ভাই ও ভাবি ছেনি মনিরসহ সন্ত্রাসবাহিনীকে টাকা দিয়ে আমাকে ভিটামাটি থেকে উচ্ছেদ করার জন্য চেস্টা করছে। গত দুই দিন আগেও ছেনি মনির আমাকে এখান থেকে ভালোর ভালো চলে যেতে বলেন। তা না হলে আমার ভাল হাতটা কেটে নিবেন বলে হুমকি দেয় ও মারধর করে। আমার ঘর-বাড়ি ভেঙ্গে উচ্ছেদ করার পায়তারা চলছে। এর পূর্বে গাছ কেটে ফেলায় ও জোর পূর্বক ঘর ভাংচুর করায় আমি ইউনিয়ন পরিষদ এবং থানায় অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Model Hospital

বড় ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম জানান, শরীফ প্রতিবন্ধি এটাই তার বড় সার্টিফিকেট। সে আমাদের ৮ শতাংশ জমির উপর কিছু অংশে ঘর নির্মাণ করে দখল করে রেখেছে। সে কতটুকু জমির মালিক তা আমাদের দেখার বিষয় না। আমাদের অংশ ছেড়ে দিয়ে সে পেছনে চলে গেলেইতো হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।