বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শক জনপ্রিয়তা ধরে রেখেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ২:৪৩ পিএম
এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শক জনপ্রিয়তা ধরে রেখেছে
নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
বক্তারা বলেন, দুই দশক ধরে এনটিভি তার নিরেপক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহনযোগ্যতা অর্জন করেছে। সময়ের সাথে আগামীর পথে এই এনটিভি এই শ্লোগানে এনটিভি দর্শক সেরা। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শক জনপ্রিয়তা ধরে রেখেছে।অনিয়ম দুর্নীতির পাশাপাশি সমস্যা ও সম্ভাবনার চিত্র আগামীতেও তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় এবং এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জি এম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, বিশিষ্ট সংগঠক লায়ন মাহমুদ হাসান খান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ, একুশে টিভির জেলক প্রতিনিধি নেয়ামত হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, মহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খুরশিদ আলম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এস এ টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি বিল্পব সরকার, চাঁদপুর বার্তার সহ সম্পাদক শাহরিয়া পলাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর শপতের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন, রহমান রুবেল, সময়ের আলো ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সামাজিক সংগঠন জাহিদুল হক মিলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।