শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৭০ বোতল ফেনসিডিল নিয়ে দুই যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৩:৪০ পিএম
শাহরাস্তিতে ৭০ বোতল ফেনসিডিল নিয়ে দুই যুবক আটক

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক দুটি অভিযানে ৭০বোতল ফেনসিডিল নিয়ে দুই যুবকে আটক করেছে পুলিশ ।
রোববার (৩-জুলাই) সকাল ও দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকা হতে অভিযুক্তদের  আটক করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে এস আই রোকনউদ্দীন সঙ্গীও ফোর্স ওইদিন সকালে একটি পুলিশী তল্লাশি চৌকি বসায়।

ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালায়। এতে হাজীগঞ্জ উপজেলার চিতাচার গ্রামের মোঃ আব্দুল কাদেরের পুত্র মোঃ মাসুমকে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করে। পরে ওইদিন দুপুরে একই স্থানে এস আই মোঃ আনিসুর রহমান ও সংগীয় ফোর্স আরেকটি বাস তল্লাশি চালায়। এতে ৩০ বোতল ফেনসিডিল সহ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজা মেহের গ্রামের মো. আবুল হাসেমের পুত্র মোস্তফা প্রকাশ মুন্নাকে(২০) আটক করে।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলার রুজু করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

Model Hospital

এছাড়া মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।