শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৪:৪৩ পিএম
মতলব উত্তরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ গাজী (২৫), ৩০ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রমজান (৩২), ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন বাবুল(৩৩)কে গ্রেপ্তার করে পুলিশ।

৪ জুলাই রাতে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোসসহ মতলব উত্তর থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া বাজার হইতে নতুন বাজারে যাতায়াতের কাঁচার রাস্তা সংলগ্ন ছোট হলদিয়া গ্রামের জনৈক সাইফুলের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে ছোট হলদিয়া (গাজী বাড়ী) গ্রামের মাদক ব্যবসায়ী মো. সবুজ গাজী (২৫)কে ৪০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

৩০ টি ইয়াবা ট্যাবলেট বেলতলী, বদরপুর (রাজ্জাক মেম্বার বাড়ী) গ্রামের মৃত মান্নান হোসেনের ছেলে মোঃ রমজান (৩২) কে উপ-পরিদর্শক (এসআই) রিদুয়ানুল হক সঙ্গীয় অফিসার ও ফোসসহ মতলব উত্তর থানাধীন সাদুল্লাপুর ইউপিস্থ বদরপর সাকিনে বদরপুর আবাসন প্রকল্প ১৫নং বসতঘরের সামনে চলাচলের রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।

৪ জুলার রাতে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ ফরাজীকান্দি ইউপির ছোট হলদিয়া বাজার রোডের মিরাজ বেপারীর বাড়ী সংলগ্ন মাষ্টারের মুরগীর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাবুল(৩৩)কে উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তার করা হয়।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।