শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে রেদওয়ান খান বোরহানের ঈদসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৪:৩৬ পিএম
চাঁদপুরে রেদওয়ান খান বোরহানের ঈদসামগ্রী বিতরণ
গাজী মোঃ মহসিন : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচরে নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান।
৮ জুলাই শুক্রবার বিকাল ৪টায় চাঁদপুর শহরের কালীবাড়ি সংলগ্ন টাউন হল মাকের্টের ৩য় তলায় তার রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মী ও এতিম অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরন করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান হয়।
এসময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত পবিত্র ঈদুল ফিতরে প্রতিদিন ধারাবাহিক ইফতার সামগ্রী বিতরণ ও বিভিন্ন কর্মসূচিসহ এবার নেতা-কর্মীর মাঝে, ইফতার, ঈদসামগ্রী, নগদঅর্থ বিতরণ করা হয়। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।
আমার নিজের সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবার এবং আমাদের কর্মহীন  অসচ্ছল নেতা-কর্মীর মাঝে ঈদ সামগ্রী সহ আর্থিক অনুদান প্রদান করি।

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ।

সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চাঁদপুরের কচুয়া উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পাসের হারে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।

শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এবারের এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩% । তন্মেধ্যে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ০৩ জন ও আলিমে ০৭ জন।

জানা যায়, উপজেলার ৯ টি কলেজ থেকে মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করে ৬শত ২৯ জন এবং আলিমে ১৪টি মাদ্রাসা থেকে ৪শ ৬০জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করে ২শ ৯৫ জন।  কচুয়ার অজয় পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

এ কলেজ থেকে ১৭১জন পরীক্ষা অংশগ্রহন করে ১শ ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২য় স্থান অর্জন করে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা । এ মাদ্রাসা  থেকে ৪৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ০২  জন।

Model Hospital

উপজেলার কলেজ ও মাদ্রাসা গুলোতে এমন ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফেল করা এবং ফলাফলের এই ধস দেখে অভিভাবক ও শিক্ষানুরাগী মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার অভাব, পাঠদানের মান হ্রাস এবং সার্বিক নজরদারির অভাবেই আজকের এই ফলাফল। দ্রুত এই বিপর্যয় উত্তরণে শিক্ষা বিভাগ ও কলেজ কর্তপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করছেন তারা।