শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৪০তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও গুনীজন সন্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৪:৫৩ এম
কচুয়ায় ৪০তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও গুনীজন সন্মাননা প্রদান

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ৪০ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও গুনীজন সন্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের আয়োজনে বিসিএসে সুপারিশ প্রাপ্ত ৫জন ও মাইক্রোসফটে নিয়োগপ্রাপ্ত ১জনকে সংবর্ধনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানকে গুনীজন সন্মাননা দেওয়া হয়েছে।

কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।

কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার ও রাকিবুল হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি কুমিল্লা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু জাফর মজুমদার (প্রশাসন), মাহমুদুল হাসান উৎপল (নিরীক্ষা ও হিসাব), আব্দুল কুদ্দুস (শিক্ষা), মাসুম বিল্যাহ (শিক্ষা),হাছিব আল মাহমুদ (শিক্ষা) এবং মাইক্রোসফটে নিয়োগপ্রাপ্ত রাজীব পাল।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার ও নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আফাজউদ্দীন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, মো. ইউনুছ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, কার্যনির্বাহী সদস্য জিসান আহমেদ নান্নু, সদস্য মো. রাছেল ও রাজীব চন্দ্র শীল প্রমূখ।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।