শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

১৩ মামলার আসামী হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ভুট্টু গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১১:২২ এম
১৩ মামলার আসামী হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ভুট্টু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ১৩ মামলার আসামী হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু জেলহাজতে।

বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ইয়াবা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার হন এই বিএনপি নেতা ভুট্টু। হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল তাকে গ্রেফতার করেন।

হাজীগঞ্জ থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত খোরশেদ আলম ভুট্টুর বিরুদ্ধে আটটি মাদক মামলা ও ৫ টি মারামারির মামলা চলমান রয়েছে। তাকে ২০২০ সালের জিআর ৪৬ নম্বর মামলায় গ্রেফতার করা হয়। খোরশেদ আলম ভুট্টু হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড মনিনাগ এলাকার সাবেক কাউন্সিলর ছিলেন।

হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহীম খলিল জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত মোট আটজন ও কালচোঁ এলাকায় মন্দির ভাংচুর মামলায় সৈয়দপুরের সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে শুক্রবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।