সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহতলীতে গরু ব্যবসায়ী কুদ্দুস গাজী’র দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৪:২৮ পিএম
শাহতলীতে গরু ব্যবসায়ী কুদ্দুস গাজী’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেরার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: জাকির গাজী’র পিতা বড় শাহতলী গ্রামের বিশিষ্ট গরু ব্যবসায়ী কুদ্দুস গাজী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

১৬জুলাই (শনিবার) বাদ জোহর শাহতলীস্থ হাজী ওহাব খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মো: মিজানুর রহমান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় মরহুমের জানাযায় অংশগ্রহন করেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্যাহ, শাহতলী কামিল মাদরাসা ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী,বিআরএস ব্রিক ফিল্ডে এর ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি,স্থানীয় বিএনপির নেতা ও মেম্বার প্রার্থী নুরুল ইসলাম নুরু গাজী,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন এর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী ,মৎস্য ব্যবসায়ী মো: মজিবুর রহমান মজু,শাহতলী হাজী ওহাব খান বাড়ি মসজিদের ইমাম হাফেজ মো: শহিদ উল্ল্যাহ গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: নুরুল ইসলাম গাজী, হার্ডওয়্যার ব্যবসায়ী মো: সোহাগ গাজী, স্থানীয় মো: জসিম গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা মো: রাজু তপাদার, স্থানীয় মো: লিয়াকত খান, মো: ইকবাল খান, স্থানীয় মো: ছালাম খান, বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, বালু ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতা মেম্বার প্রার্থী মো: রিপন মিজি,শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হযরত আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও শতশত মুসল্লিগণ।

Model Hospital

দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

উল্লেখ্য, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: জাকির গাজী’র পিতা ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের গাজী বাড়ি নিবাসী প্রবীন গরু ব্যবসায়ী কুদ্দুস গাজী ১৬জুলাই সকাল সাড়ে ৭টায় মরহুমের শাহতলীস্থ নিজ বাড়িতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২জুলাই কুমিল্লা নোভা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে তার দেহে ক্যান্সারের রোগের ধরা পরে। পরে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন ।

শোক প্রকাশ

এদিকে, মরহুম কুদ্দুস গাজী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার