বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নজরুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২:২৯ পিএম
জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নজরুল ইসলাম

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন, মতলব উত্তর থানার মো. নজরুল ইসলাম। রোববার দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদের কাছ থেকে সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন।

জানা গেছে, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম তার কর্মদক্ষতার সাথে জুন (২০২২ইং) মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ভবিষ্যতে তার দায়িত্ব পালনকালীন সময়ে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মাসিক কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital