বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গজারিয়া-মতলব সংযোগ সেতুর এলাইমেন্ট পরিদর্শনে পরামর্শক দল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:৫৬ পিএম
গজারিয়া-মতলব সংযোগ সেতুর এলাইমেন্ট পরিদর্শনে পরামর্শক দল

মনিরুল ইসলাম মনির : গজারিয়া-মতলব সংযোগ সেতুর এলাইমেন্ট পরিদর্শন করা হয়েছে। চাঁদপুর, নোয়াখালী ও লক্ষীপুর বাসীর প্রাণের দাবি গজারিয়ার ভবেরচর ও মতলব উত্তরের কালীপুর সংযোগ সেতুর বাস্তবায়ন। সেতুটি নির্মাণ হলে চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালীর সাথে দ্রুত সড়ক যোগাযোগের উন্নতি হবে।

এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেতু মন্ত্রনালয়। গজারিয়ার চরকালীপুর থেকে মতলব উত্তরের জামালপুর গ্রামের মধ্যে সেতু বাস্তবায়নের জন্য ২৫ জুলাই সোমবার বাংলাদেশ সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের সিনিয়র পরামর্শক দল পরিদর্শন করেন। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এ সময় সিনিয়র পরামর্শক দলের নেতৃবৃন্দের সাথে সেতুর প্রয়োজনীয়তা ও সুবিধাদি নিয়ে আলোচনা করেন। অতিদ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ উদ্বোধন করার আহ্বান জানান।

মতলববাসীর স্বপ্নের সেতু (গজারিয়ার ভবেরচর ও মতলব উত্তরের কালীপুর সংযোগ সেতু) বাংলাদেশ সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের পরিদর্শন করেন সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মনিরুজ্জামান, যুগ্ম সচিব আনোয়ার হোসেন, ,আলতাফ হোসেন শেখ, রাহিমা আক্তার ও শাহীন খান শাহীন, প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী, উপ-সচিব ভিখারুদৌল্লা চৌধুরী ও হাসান সারোয়ার, সচিব মহোদয়ের একান্ত সচিব এএসএম রিয়াদ হাসান গৌরব, ডেপুটি টিমলিডার মানজুল হক খান এবং টিফসা কনসাল্টেন্ট টীম।

এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী ও শরীফ উল্লাহ সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলন’সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Model Hospital

মতলব কালীপুর- গজারিয়ার ভবেরচর সেতু নির্মাণ হলে ঢাকা থেকে গৌরীপুর ও মতলব উত্তর উপজেলা সদরে চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হয়। চাঁদপুর জেলা সদরের দূরত্ব সর্বোচ্চ ৬৮ কিলোমিটার। সেতু নির্মিত হলে ঢাকা-চাঁদপুর জেলা সদরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সড়ক পথ কমে যাবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে ভ্রমণ সময়ও কমবে প্রায় এক ঘন্টা।

সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নের অংশবিশেষ এলাকার মেঘনা নদী।
অপরদিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ও গুয়াগাছিয়া ইউনিয়নের অংশবিশেষ মেঘনা নদী।

মেঘনা নদীর ওপর প্রায় ১.৫০ কি:মি: এই সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অধীনে সেতুর উভয় পাশে নির্মিত হবে আঞ্চলিক মহাসড়ক।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সভা সমাবেশে দাবি করে আসছে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার ভবেরচর সংযোগ মহাসড়কে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার জন্য মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য ১.৫০ কি:মি: এবং প্রস্থ সাত দশমিক ৩২ মিটার।

এদিকে সেতুর উভয় পাশে আঞ্চলিক মহাসড়ক নির্মিত হবে। মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ অনুমোদনের অপেক্ষায়।
মতলব-গজারিয়া সেতুর কাজ শুরু হবে জানার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী জানান, মেঘনা নদীতে সেতু নির্মিত হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানী ঢাকায় সহজে যাতায়াত করতে পারবেন।
এছাড়াও মতলব উত্তরে নির্মিত হতে যাওয়া অর্থনৈতিক জোনসহ চাঁদপুরের কৃষি, শিল্প ও পর্যটন খাতের বিকাশেও সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে।

এ খুশির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলকে অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর-দক্ষিণ উপজেলাবাসী।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, মেঘনা নদীতে মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ মতলব উত্তর, দক্ষিণ তথা চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি। ইতোমধ্যে মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট ও ভূতাত্ত্বিক পরীক্ষাসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital