বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ আবদুল মান্নানের কুলখানি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩:৪৪ পিএম
মৈশাদী ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ আবদুল মান্নানের কুলখানি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক সফল ও রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সাবেক সহ-সভাপতি মরহুম আলহাজ্ব শেখ আবদুল মান্নান এর কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

২৫জুলাই (সোমবার) মরহুমের মৈশাদী গ্রামস্থ নিজ বাড়ি মাটি মহলে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী , মরহুমের ছোট ভাই চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও মরহুমের ছোট ভাই শেখ বাবুল হোসেন মনির, সেক্রেটারী সালেহ উদ্দিন জিন্নাহ, রোটারিয়ান জামাল হোসেন ,মরহুমের বড় ছেলে শেখ স্বপন,রোটারিয়ান শেখ সোহেল , চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মো: শাহালম মিয়াজী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জাকির খান, সাবেক সাধারন সম্পাদক মো: বোরহান বেপারী, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খানসহ সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।

উল্লেখ্য, গত ২২জুলাই (শুক্রবার) রাত ৮টা ১৫ মিনিটে মরহুমের চাঁদপুর শহরস্থ তালতলায় নিজ বাসায় বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক সফল ও রাষ্টীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ আবদুল মান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।

Model Hospital

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ভাই, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার এক ভাই বিশিষ্ট সমাজসেবক শাহতলীস্থ বিআরএস ব্রিক ফিল্ড এর স্বত্ত্বাধিকারী শেখ আব্দুর রশিদ, আরেক ভাই বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি শেখ বাবুল হোসেন মনির।

খোজ নিয়ে জানা যায়, তিনি ৩বারে মোট ১৫বছর সফলতার সাথে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতি স্বরুপ তৎকালীন সরকার তাকে স্বর্ণ পদক পুরস্কারে ভূষিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।