বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ২:১৬ পিএম
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিনগত রাত আনুমানিক রাত ২টায় দশানী কবরস্থান সংলগ্ন বেরীবাঁধের উপর এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আ’লীগ কার্যালয়ের সামনে বেরীবাঁধের উপর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দলীয় নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

এসময় ইব্রাহিম ছৈয়াল বলেন, আমি ঘাট পাহাড়ার কাজ শেষ করে রাত ২ টার সময় বাড়ি যাওয়ার সময় দেখি আওয়ামী লীগ অফিসের ভিতরে আগুন জ্বলছে। একটু এগিয়ে দেখি সুভা চেয়ারম্যানের লোকজন রাসেল, রাজিব, শামীম, সেন্টু, করিম, ফরহাদ, টিপু ছৈয়াল, বাদল সরকার তারা অফিসে আগুন দিয়েছে। আমি ডাকচিৎকার দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।

রবিউল সরকার বলেন, ইউপি নির্বাচনের পর থেকে সোবহান সরকার সুভা চেয়ারম্যান বাহিরাগত সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে আমাদের দশানী গ্রামবাসীর উপর অত্যাচার করছে। আজকে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিল। অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদ, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ ছবি ছিল। এই ছবিসহ ভিতরে আসবাবপত্র যা কিছু ছিল সব পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জড়িতদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

Model Hospital

বিক্ষোভকারী, আওয়ামী লীগ নেতা লিটন ভূঁইয়া, যুবলীগ নেতা রিপন ছৈয়াল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির সহ আরো কয়েকজন বলেন, আমরা এই কলাকান্দা ইউনিয়নবাসী খুবই অত্যাচারীত হচ্ছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চেয়ারম্যান সোবহান সরকার সুভা আমাদের উপর অন্যায় ভাবে অত্যাচার করছে। জ্বালাও পোড়াও এবং মামলা হামলা করে নেতাকর্মীদের হয়রানি করছে।

আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বসে মিটিং করি সেই অফিসটি জ্বালিয়ে দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং সুষ্ঠ বিচার চাই।

এদিকে চেয়ারম্যান সোবহান সরকার সুভার অনুসারী আবদুল করিম বলেন, চেয়ারম্যানের কোন লোক তাদের অফিস জ্বালায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital