শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নারীদের অধিকার বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১০:৩১ এম
নারীদের অধিকার বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মোঃ রাছেল : কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এ সময় তিনি বলেন- নরী পুরুষের সমতার ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকরও বেশী মহিলা। মহিলাদেরকে অধিকার বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার নারী ও পুরুষকে সমজ্ঞান করে তাদের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চায়। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদেরকে পুরুষের সমমর্যাদায় নিয়ে আশার জন্য ব্যপক কর্মকান্ড পরিচালনা করছে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কাজ করে যেতে হবে। মায়েরা যাতে উপযুক্ত স্বাস্থ্য সেবা পায় সে লক্ষে হাসপাতাল ও ক্লিনিকে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে সচেতন করে তুলে হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে এসে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করেছে। তাই সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডের সাথে মহিলাদেরকে সম্পৃক্ত করে মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কাজ করে যেতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা শহীদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজল রেখার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা খানম,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রত্না, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, কড়ইয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার, সহদেবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নজমা বেগম, উত্তর কচুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহী খলিল বাদল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমূখ।

Model Hospital

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।